1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

ভারতের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় অবনতি বাংলাদেশের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। বাংলাদেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও তুলে দিয়েছিল চার নম্বর অবস্থানে। এমনকি টাইগারদের ফাইনালে খেলার স্বপ্নও জিইয়ে ছিল সেই সময়।

এক মাস না ঘুরতেই মুদ্রার অপর পিঠ দেখে ফেললো নাজমুল হোসেন শান্তর দল। ভারতের কাছে দুই টেস্টেই চরম পর্যদুস্ত হলো। ২-০ ব্যবধানে সিরিজ হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে সাত নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

সাতে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন ৩৪.৩৮। ২০২৩-২৫ চক্রে মোট ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ। ৮টি খেলে জিতেছে ৩টি, হার ৫টিতে। বাকি ৪ টেস্টের দুটি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, দুটি ওয়েস্ট ইন্ডিজে।

প্রতি টেস্ট জয়ে ১২ পয়েন্ট। ৩ টেস্ট জয়ে বাংলাদেশের পয়েন্ট থাকার কথা কথা ৩৬। কিন্তু গত আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ৩ পয়েন্ট কাটা যায়। তাই এখন টাইগারদের পয়েন্ট ৩৩।

এদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে শীর্ষে থাকা ভারত। ৯৮ পয়েন্ট এখন তাদের, শতকরা হার ৭৪.২৪।

৯০ পয়েন্ট দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার। শতাংশ হারে তারা অনেকটা পিছিয়ে, ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। এক বা দুই নম্বরে থেকে ভারতের ফাইনালে খেলা তাই অনেকটাই নিশ্চিত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর