1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

শ্বাসরুদ্ধকর ম্যাচে ড্র ম্যানসিটি-আর্সেনালের

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ম্যাচটা নিশ্চিত জিতে যাচ্ছিলো আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইম দেওয়া হয় ৭ মিনিট। সেই ৭ মিনিটও শেষ প্রায়। ১০ জনের দল নিয়ে সিটিজেনদের মুহুর্মুহু আক্রমণ ঠেকিয়ে দিচ্ছিলো আর্সেনাল।

কিন্তু শেষ কয়েক সেকেন্ডও যে চমক দেখা যায়, তার প্রমাণ দিলো ম্যানচেস্টার সিটি। ইনজুরি সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড বাকি সম্ভবত। এমন সময়ই কর্নার কিক পায় ম্যানসিটি। সেখান থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়ে আলতো পায়ে গানারদের জালে বল জড়িয়ে দিলেন জন স্টোন।

শেষ মুহূর্তের ওই উত্তেজনাই শুধু ম্যাচজুড়ে ছিল না। ইত্তিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে সময়ের সেরা দুই ক্লাবের লড়াই শেষ পর্যন্ত শেষ হলো ২-২ গোলের সমতায়।

ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল আর্সেনালের। তবে ম্যাচের ৯ম মিনিটে দুর্দান্ত এক গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। এরপর ২২তম মিনিটে প্রথম গোল রিকার্ডো ক্যালাফিওরি। প্রথমার্ধ্বেই আরও এক গোল করে আর্সেনাল। এবার এগানারদের হয়ে গোল করেন গ্যাব্রিয়েল মাগালাস।

২-১ গোলে পিছিয়ে থেকে এবং লাল কার্ডের কারণে ১০ জনের দল পরিণত হওয়ার কারণে আর্সেনাল পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায়। বেশি ডিফেন্সিভ হওয়ায় শেষ মুহূর্তে গোল হজম করে বসে গানাররা। এই ড্রয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েঠে চতুর্থ স্থানে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর