1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

জাদেজা সেঞ্চুরিবঞ্চিত, শুরুতেই শিকার ধরলেন তাসকিন

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো রবীন্দ্র জাদেজাকে সাজঘরের পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন টাইগার পেসার।

রবীন্দ্রচন্দন অশ্বিনের মতো জাদেজাও হাঁটছিলেন সেঞ্চুরির দিকে। তাসকিন তাকে সেটি করতে দিলেন না। টাইগার পেসারের শিকার হয়ে ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান জাদেজা।

আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮৪ ওভারের খেলা শেষে ৭ উইকেটে ৩৫২ রান। রবীন্দ্রচন্দন অশ্বিন ১০৬ আর আকাশ দিপ অপরাজিত আছেন ৮ রানে।

এর আগে প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে জাদেজা আর অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্বস্তিতে দিন শেষ করে টাইগাররা। অশ্বিন হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর