1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হাথুরুর চোখে মিরাজই ভবিষ্যতের সাকিব

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। হয়েছিলেন সিরিজ সেরা। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর মিরাজ অকপটে জানিয়েছিলেন, বিদেশের মাটিতে উইকেট নেয়া শিখে গেছেন তারা।

ভারতের বিপক্ষেও ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের আগে ভারতীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ।

পাকিস্তানের বিপক্ষে যেভাবে পারফরম করেছেন মিরাজ, তাকে দেখে যারপরনাই মুগ্ধ হয়েছেন। অকপটে জানিয়ে দিয়েছেন, সাকিব আল হাসান তো আর সারা জীবন খেলবে না। অবসর নেমে। সাকিব অবসর নিয়ে নিলে তার জায়গা নিতে প্রস্তুত রয়েছেন মিরাজ বলে জানান কোচ হাথুরু।

মেহেদী হাসান মিরাজের উন্নতি দেখে দারুণ খুশি কোচ হাথুরু। তার মতে, বাংলাদেশের আর কোনও ক্রিকেটার গত কয়েক বছরে মিরাজের মতো উন্নতি করতে পারেনি। হাথুরুসিংহে বলেন, `আমার মতে গত পাঁচ-ছয় বছরে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে উন্নতি করেছে মেহেদী হাসান মিরাজ। সাকিব অবসর নিলে, ওর জায়গা নিতেও প্রস্তুত মেহেদী। বোলিংয়ের উন্নতি তো করেছেই। পাশাপাশি ব্যাটিংয়েও অনেক উন্নতি করেছে সে। এখনও বোলিংই মেহেদী মিরাজের প্রধান শক্তি। মনে রাখতে হবে, ফিল্ডার হিসাবেও বেশ ভাল সে।‘

২০১৬ সালে ১৮ বছর বয়েসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল মেহেদী মিরাজের। এখনও পর্যন্ত ৪৫টি টেস্ট খেলে ১৭৪টি উইকেট পেয়েছেন। দক্ষতার সঙ্গে অভিজ্ঞতাও বৃদ্ধি পেয়েছে তার। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১০ উইকেট নিয়েছেন। করেছেন ১৫৫ রান। ভারত সফরেও তার উপর অনেকটা ভরসা করছেন হাথুরুসিংহে।

তিনি বলেন, এখনকার ক্রিকেটে ভারতের বিরুদ্ধে খেলা মানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করা। সেরাদের বিরুদ্ধে খেললে নিজেদের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। খেলার মাঠের মানুষ হিসাবে আমরা সকলে এ চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর