1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাফুফে নির্বাচন : সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা তরফদার রুহুল আমিনের

মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে পরিবর্তনের হাওয়া বইছিল। চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন আবারো নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর ক্রীড়াঙ্গনের মানুষের কৌতূহল ছিল, তার বিরুদ্ধে কে ভোটের লড়াই করেন তা দেখার। তবে গত দেড় মাসে কাজী সালাউদ্দিন ছাড়া আর কেউ নির্বাচন করার ঘোষণা দেননি।

গতকাল শনিবার কাজী সালাউদ্দিন হঠাৎ নির্বাচন না করার ঘোষণা দেওয়ায় পাল্টে যায় ভোটের মাঠের দৃশ্যপট। তারপর থেকেই আলোচনায় চলে আসে সম্ভাব্য নতুন সভাপতিদের নাম। সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার রুহুল আমিন, বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান সহ-সভাপতি ইমরুল হাসানের নাম আসতে থাকে।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে, সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে একদল ক্রীড়া সংগঠক কাকে সভাপতি পদে সমর্থন করে।

আজ রোববার সেই কৌতূহল মিটেছে ক্রীড়াঙ্গনের। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ঐকমত্যের ভিত্তিতে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী ঘোষণা করেন আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়া সংগঠকরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর