1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

উদ্যোক্তাদের টাকা ফেরত দেওয়া শুরু : উই প্রেসিডেন্ট নাসিমা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | রাত থেকেই উদ্যোক্তাদের সামিট রেজিস্ট্রেশনের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই) প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতেই ১০ জন উদ্যোক্তাকে টাকা ফেরত দিয়ে টাকা ফেরতের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

নাসিমা বলেন, পরবর্তী উই সামিটের জন্য আর্লি-বার্ড ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন বাবদ ২০ লাখ টাকা জমা হয়েছে। এসব টাকা পর্যায়ক্রমে ২০ তারিখের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে।

গত কয়েকদিন থেকেই নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের ঝড় বয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ- ট্রেনিং, ওয়েবসাইট তৈরি ও সাবসক্রিপশনসহ বিভিন্ন কারণে তাদের কাছে থেকে টাকা নেওয়া হয়েছে। অনেকেই নিজেদের ফেসবুকে পেইজে লাইভে এসব বিষয় নিয়ে ফলাও করে কথা বলছেন।

উদ্যোক্তাদের অভিযোগ, মাস্টার ক্লাস সিরিজটি এলআইসটি ও আইসিটির সহযোগিতায় পরিচালিত হয়েছে। এর ব্যানারে ছিল ‘সাপোর্টেড বাই আইসিটি, হাইটেক পার্ক’।

তারা এলআইসিটি ও আইসিটির ব্যানারে মাস্টার ক্লাস সিরিজ-১ (১২টি ক্লাস), সিরিজ-২ (১২টি ক্লাস), এবং অ্যাডভান্স সিরিজ (১২টি ক্লাস) করেছেন। এরপর ক্ষুদ্র উদ্যোক্তাদের থেকে প্রতিটি ক্লাসের জন্য টাকা নেওয়া হয়।

উদ্যোক্তাদের এসব অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টাকা ফেরতের ঘোষণা দেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

উল্লেখ্য, নাসিমা আক্তার নিশার বিরুদ্ধে আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলজের যোগসাজশে বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর