1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দলীয় পরিচয়ে দখলবাজি : বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন জায়গায় দখলবাজিসহ অনৈতিক কাজে জড়িতদের বহিষ্কারের পর এবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে বিএনপি। আইনি পদক্ষেপের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় দলের দায়িত্বশীল নেতারা এজাহার দায়ের করছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির নামে খালের জায়গা দখল করে যারা সাইনবোর্ড লাগিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ নেতৃবৃন্দ ওই খালের জায়গা দখলমুক্ত করে থানায় এজাহার দাখিল করেছেন।

এছাড়া ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ২০ জনের বিরুদ্ধে রোববার ভালুকা থানায় এজাহার দায়ের করা হয়েছে। বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ এজাহার দায়ের করেন।

এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে কতিপয় ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ আসছে। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃত্ব এ বিষয়ে সবাইকে একাধিকবার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর