1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বর্ষায় ফারাক্কার গেট খোলা স্বাভাবিক ঘটনা: ভারত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিডি আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এবার বিষয়টি খোলসা করলো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফারাক্কা বাঁধ সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ব্রিফিং প্রকাশ করা হয়েছে। এতে মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল বলেন, আমরা গণমাধ্যমে ফারাক্কা ব্যারেজ গেট খুলে দেওয়ার খবর দেখেছি, যার ফলে নদীর স্বাভাবিক গতিপথে ১১ লাখ কিউসেকেরও বেশি পানি গঙ্গা/পদ্মা নদীতে প্রবাহিত হবে। এটি একটি স্বাভাবিক ব্যাপার। যা উজানে ভারি বৃষ্টিপাত থেকে বর্ধিত প্রবাহের কারণে ঘটে থাকে।

এতে আরও বলা হয়, বুঝতে হবে, ফারাক্কা একটি ‘ব্যারেজ’ কেবল, ‘ড্যাম‘ নয়। পানির স্তর ওপরে উঠে গেলে এটি প্রবাহিত হতে থাকে। ফারাক্কা খালে ৪০ হাজার কিউসেক পানি সরানোর জন্য এটি নিছক একটি কাঠামো, যা প্রধান গঙ্গা/পদ্মা নদীর ওপরের গেটগুলোর একটি সিস্টেম ব্যবহার করে সাবধানতার সঙ্গে করা হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বাঁধ খুলে দেওয়ার তথ্য দেওয়া হয়েছে।

সর্বশেষ বলা হয়, আমরা ভুয়া ভিডিও, গুজব এবং ভয় দেখিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করতে দেখেছি। সঠিক তথ্য-উপাত্ত দিয়ে এর মোকাবিলা করা উচিত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর