1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হামলার আশঙ্কাও। এতে বিমান চলাচল ব্যাহত হওয়া থেকে শুরু করে নিরাপত্তাঝুঁকি তৈরির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে সম্ভাব্য হামলা ও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় অঞ্চলটির ১২টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

গত সোমবার (১৯ অক্টোবর) ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য এ সতর্কতা জারি করা হয়।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইয়েমেনের হুথি ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে বিমান চলাচল ব্যাহত হতে পারে। বন্ধ হয়ে যেতে পারে আকাশপথ, বাতিল হতে পারে ফ্লাইট। এতে যাতায়াতেও তৈরি হতে পারে বড় ধরনের সমস্যা।

সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান সংঘাত দ্রুত আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এ কারণে মার্কিন নাগরিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে।

একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানে হামলার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

এদিকে, সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির নিরাপত্তা পরিস্থিতি বেশ জটিল। দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে হামলা চালিয়েছে।

এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে নিশানা করা হয়েছে। এতে হতাহতের ঘটনার পাশাপাশি যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, গত রোববার কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিয়মিত দেখার পরামর্শ দিয়েছে।

পাশাপাশি, বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এ পরিস্থিতির প্রভাব পড়েছে বিমান চলাচলেও। কাতার এয়ারওয়েজ সোমবার জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে, জেদ্দায় প্রতিদিনের ফ্লাইটের সংখ্যা সাতটি থেকে কমিয়ে চারটিতে নামানো হবে।

সূত্র: ইউরোনিউজ

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর