1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আপেল মাহমুদ অভিযোগ করেন, আবু সাঈদ ডেমরার ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। সন্ধ্যার দিকে তিনি চা খেতে বাইরে যান। চায়ের দোকানে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আবু সাঈদ ডেমরার আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে।

সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতন হলে অবস্থাদৃষ্টে মনে হয় বিএনপি ক্ষমতায় এসেছে, অনেক স্থানে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দখল বাণিজ্য করছে। এ হত্যাকান্ডে স্থানীয় লোকজন এমনটাই জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর