1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

আগামীকাল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ হবে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

বহুল প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। ফল প্রকাশ উপলক্ষে কাল দুপুর ১২ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আমাই) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র বিজনেস ডাইজেস্টকে এ তথ্য জানিয়েছে।

সূত্রে জানায়, ফল প্রকাশের সব ধরনের কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফল দেখতে পারবেন। এছাড়া এসএমএস করে এ ফল জানা যাবে।

অধিদপ্তর জানায়, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।

প্রসঙ্গত, দেশের ৬১ জেলায় গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়। এ ছাড়াও রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১৭, ১৮, ১৯ এবং ২০ এপ্রিল এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর