1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে প্রবর্তিত ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার’ প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আজ (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৪ এর জন্য ১০ ব্যক্তি এবং দুটি সংস্থার নাম ঘোষণা করা হয়েছে রোববার।

এবারের পুরস্কারের জন্য যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন- আজীবন সম্মাননা বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম, শ্যুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা খাতুন, সাঁতারু মাহফিজুর রহমান সাগর, উদীয়মান ক্রিকেটার তাওহীদ হৃদয়, স্প্রিন্টার জহির রায়হান, ক্রীড়া সংগঠক মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, পৃষ্ঠপোষক হামিদ গ্রুপ, ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম এবং ক্রীড়া ধারাভাষ্যকার কল্যাণ কুমার সাহা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর