২৯ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। ফাইল ছবি
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন অফিসসমূহে ০৭টি পদে ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: মুন্সীগঞ্জ
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, সাড়ে ১৬ বছরেই আবেদন
১৮৫ জনকে নিয়োগ দেবে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
সারাদেশে কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, আবেদন ফি ৪০ টাকা
বয়স: ১০ জুলাই ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ কিক্ল করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৬ নং পদের জন্য ১১২ টাকা, ৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ০৮ আগস্ট ২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।