1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৫ গোলের জয়ে শিরোপা থেকে এক পয়েন্ট দূরে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৬০ বার পঠিত

ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের জোড়া গোল করেছেন পূজা দাস। অন্য তিন গোল করেছেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও আফঈদা খন্দকার।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে। বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল।

৫ ম্যাচে নেপালের সংগ্রহ ১২। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি।

যে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে চার মিনিটে ২ গোল দিয়েছিল, সেই দলটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ২৫ মিনিট।
একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে শ্রীলঙ্কার গোলমুখে বল ঘোরাঘুরি করছিল। বল এর পা ওর পা থেকে পেয়ে যান কানন রানী বাহাদুর। তিনি কোনো ভুল করেননি, গোল করে লিড এনে দেন দলকে।

দ্বিতীয় গোল এসেছে প্রথমার্ধের ইনজুরি সময়ে। বক্সে ঢুকে তৃষ্ণা রানী যে শট নেন, তা শ্রীলঙ্কার গোলরক্ষকের হাত হয়ে ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বলে গোল করেন পূজা দাস।

দ্বিতীয়ার্ধে পিটার বাটলার পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করেন। পাঁচজন খেলোয়াড় বদল করেন তিনি। আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তার, উমেলহা মারমা ও শান্তি মারডিকে নামিয়ে লঙ্কার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে।

বাংলাদেশ একের পর এক আক্রমণ করে। তবে অ্যাটাকিং থার্ডে গিয়ে এলোমেলো হয়ে যান বাংলাদেশের আক্রমণভাগের খেলোয়াড়রা। ৫৫ মিনিটের মধ্যে বাংলাদেশ গোটা চারেক গোলের সুযোগ হারায়।

শ্রীলঙ্কার গোলপোস্টে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন থারুশিখা। বারবার তিনি বাংলাদেশের আক্রমণগুলো নস্যাৎ করেন। পোস্টে লেগেও ফিরেছে একাধিকবার।

৭৩ মিনিটে গিয়ে ব্যবধান ৩-০ করেন পূজা দাস। বক্সের অনেক বাইরে থেকে পূজা যে শট নেন, তা হাতে লাগিয়েছিলেন লঙ্কান গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। বল জড়িয়ে যায় জালে।

৮৭ মিনিটে গোলের দেখা পান তৃষ্ণা রানী। একজনকে কাটিয়ে তিনি ঢুকে পড়েন শ্রীলঙ্কার বক্সে। গোলরক্ষক এগিয়ে এসে বল ঠেকাতে চেষ্টা করেছিলেন। তবে তাকেও পরাস্ত করে বল জালে পাঠান তৃষ্ণা।

ইনজুরি সময়ে পেনাল্টি পায় বাংলাদেশ। অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর