1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৪ বোন ২ ভাই, বাবার জমি পপির চাই

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

নায়িকা পপিরা ৪ বোন, ২ ভাই। অথচ বাবার জমি পপির একারই চাই! এ রকম অভিযোগ স্বয়ং বোনেদের। আজও সেই জমি দখলের চেষ্টা করেছেন ঢালিউড নায়িকা সাদিকা পারভীন পপি। এ রকম অভিযোগে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় তার নামে (সাধারণ ডায়েরি) জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন।

জিডি সূত্রে জানা যায়, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ির ওই জমির কাছে হাজির হন পপি। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

এ নিয়ে জানতে চাইলে পপির মা মরিয়ম বেগম বলেন, বিয়ের কিছুদিন পর স্বামীর প্ররোচনায় পপি আমাদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব?

পপির বোন ফিরোজা পারভীন বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে অনেক বছর ধরেই বাবার জমি দখলের চেষ্টা করছে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা এ নিয়ে হয়রানির মধ্যে আছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন বিষয়টি জানেন। আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পপি কথা শুনছে না। সে জমিটা একাই দখল করতে চায়।

চুপিচুপি বিয়ে করে বেশ কয়েক বছর ধরে বিনোদন অঙ্গন থেকে ছুটি নিয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি। এখন পর্যন্ত বিয়ে বা সন্তান জন্মের খবর নিয়ে মুখ খোলেননি তিনি। জানা গেছে, বেশ কয়েক বছর ধরে খুলনায় বসবাস করছেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর