1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৪ দিনের ছুটি শুরু, ঢাকা ছাড়তে সায়েদাবাদে বৃষ্টি মাথায় যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা চারদিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ। বুধবার ভোর থেকেই রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশেপাশের এলাকায় ঢাকা ছাড়তে যাত্রীদের আনাগোনা দেখা গেছে।

তবে বৃষ্টির কারণে যাত্রীর সংখ্যা কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

বুধবার (১ অক্টোবর) ভোর থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। সকাল হওয়ার পর বেলা বাড়তে ক্রমে কমে আসছে বৃষ্টি। ভোর থেকেই বৃষ্টি উপেক্ষা করে অনেক যাত্রী বাসের জন্য সায়েদাবাদ ও এর আশেপাশে বাসস্ট্যান্ডগুলোতে আসতে থাকেন। ক্রমে বৃষ্টি কমার সঙ্গে বাড়ছে যাত্রীদের সংখ্যা।

সায়েদাবাদ বাস টার্মিনালের টিকিট বিক্রেতারা জানিয়েছেন, টানা চার দিন ছুটি থাকায় মঙ্গলবার বিকেল থেকেই যাত্রীদের চাপ ছিল। সন্ধ্যার পর যাত্রীর চাপ অনেক বেড়ে যায়।

আজকেও অনেকে যাবেন। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা বাড়বে বলেও মনে করছেন পরিবহন শ্রমিক ও টিকিট বিক্রেতারা।

সকাল থেকে সায়েদাবাদ ও এর আশেপাশের এলাকা ঘুরে দেখা গেছে, শ্যামলী, গোল্ডেন লাইন, টুঙ্গীপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহন, হানিফ, ইউনিক, হিমাচল, ইকোনো, জোনাকি সার্ভিসের কাউন্টারে যাত্রীদের আনাগোনা দেখা গেছে। তবে যাত্রীর সংখ্যা বেশি ছিল যাত্রাবাড়ীর দোলাইপাড় এলাকায়।

সায়েদাবাদ বাস টার্মিনালের রেলগেটের কাছে দেখা গেছে, যাত্রীতে পূর্ণ হলেই কিছুক্ষণ পরপর একের পর এক বাস ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে।

কুমিল্লা রুটে চলাচল করা তিশা পরিবহনের কর্মী শহিদুল ইসলাম বলেন, যাত্রী আছে, তবে যেমনটা আশা করেছিলাম তেমন না। বৃষ্টির কারণে মানুষ ঘর হতে বের হতে পারেনি।

সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় জোনাকি সার্ভিসের টিকিট কাউন্টারে দায়িত্ব পালনকারী মোর্শেদ আলম বলেন, আমাদের গাড়ি নোয়াখালী, রায়পুর, লক্ষ্মীপুর পুর এলাকায় চলাচল করে। কিছু যাত্রী আছে। ছুটির হিসাবে খুব বেশি চাপ নেই। মূলত বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারেনি। আশা করছি, বৃষ্টি থেমে গেলে যাত্রী বাড়বে।

পরিবারসহ রায়পুর নিজের বাড়িতে যাবেন মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ইচ্ছা ছিল খুব ভোরে চলে যাবো। কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারিনি। মহিলা ও বাচ্চাদের নিয়ে তো বের হওয়ার উপায় নেই। এখন আসলাম গাড়ি অ্যাভেলেবেল আছে। কোনো সমস্যা হচ্ছে না।

বুধবার থেকে শুরু হয়েছে টানা চার দিনের ছুটি। বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) দুর্গাপূজার ছুটি। এরপর শুক্র ও শনিবার (৩ ও ৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি। তাই বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত চার দিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

সে হিসেবে মঙ্গলবারই (৩০ সেপ্টেম্বর) ছিল শেষ অফিস, আগামী রোববার (৫ অক্টোবর) আবার অফিস শুরু করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর