1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৪৭ বিসিএসে আসছে ১০ বিসিএসের সবচেয়ে বেশি পদ, ক্যাডার নিয়োগ ৩৫০০

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | আসছে নতুন একটি বিসিএস। এটি হবে ৪৭তম বিসিএস। সাধারণ এই বিসিএসের মাধ্যমে নেওয়া হবে ৩ হাজার ৫০০ ক্যাডার। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি জন নিয়োগ পাবেন এই বিসিএস। এই বিসিএসের বিজ্ঞাপন আগামী নভেম্বরে প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদের সংখ্যা নির্দিস্ট করেছে। তবে পিএসসির কাছে পদ পাঠায়নি।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বিজনেস ডাইজেস্টকে বলেন, প্রায় ৩ হাজার ৫০০ ক্যাডার পদসংখ্যা আছে ৪৭ বিসিএসে। এগুলো শিগগিরই পিএসসির কাছে পাঠানো হবে।

এ বিষয় নিয়ে জানতে চাইলে পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। শিগগিরই পদ আমাদের কাছে পাঠাবে। আমরা যাচাই করে বিজ্ঞাপন দেব। আশা করছি, নভেম্বরে নির্ধারিত সময়ে বিজ্ঞাপন দেব।’

সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার বছর পর ৪৩তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গেজেটে নিয়োগপ্রক্রিয়া থেকে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন ৯৯ জন, যা কয়েকটি বিসিএস থেকে বাদ পড়ার মধ্যে সর্বোচ্চ। এই বাদ পড়াকে হতাশাজনক হিসেবে মন্তব্য করেছেন কয়েকজন প্রার্থী ও তাঁদের পরিবার। ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। দীর্ঘ ১০ মাস পর গত মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর