1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৪৭০ জনকে নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আবেদন ফি ১১২ টাকা

বিডি চাকরি ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এর অধিনস্থ দপ্তরসমূহে ২টি পদে ৪৭০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ অক্টোবর বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ব্যতিত অন্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মন্ত্রণালয়ের নাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১২ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। এসএসসি অথবা সমমান পরীক্ষার সনদপত্রের উপর ভিত্তি করে বয়সের সীমারেখা নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সূত্র: ইত্তেফাক, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর