1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৪০৮ যাত্রী-ক্রু নিয়ে ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ও ১২ জন ক্রু আছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিল।

বোসরা ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে বুধবার দিনগত রাতে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। ফ্লাইটে থাকা যাত্রীদের বিকল্প উড়োজাহাজে গন্তব্যে নেওয়া হবে। ইতোমধ্যে আজ সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১২টা ৩৯ মিনিটে পৌঁছে গেছে এবং নাগপুরে অপেক্ষমাণ যাত্রী নিয়ে ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।’

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৬ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্য রওয়ানা দেয়। আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর