1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৪০৫ ডলারের আশায় ছবি পোস্ট করলো সেই পাগলি

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সম্প্রতি ভবঘুরে বাস্তুহারা এক পাগলির চরিত্রে দেখা গেছে নাটকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ফেসবুকে ওই বেশে তার ভিডিও পোস্ট করেন কেয়া। অভিনেতা ফারহান আহমেদ জোভানও সেটি শেয়ার দেন তার ফেসবুকের দেয়ালে। সেই ভিডিও ভাইরাল হয়।

পরে দেখা যায় পথশিশুদের সঙ্গে পাগলি বেশে ছবি পোস্ট করেন কেয়া পায়েল। মজার ক্যাপশন দেয়া সেই ছবিও ভাইরাল হয়েছে।

এবার দেখা গেল আরও একটি ছবি পোস্ট করেছেন কেয়া। এখানে তিনি ময়লা পোশাকে সেই পাগল নারী হয়ে ধরা দিয়েছেন। তবে ক্যাপশনটা বেশ মজার। যা নজড় কেড়েছে নেটিজেনদের। আর ছবিটিও মুহূর্তেই ভাইরাল হয়েছে।

এই অনন্য ক্যাপশন এবং ফারহানের স্ট্যাটাস মিলিতভাবে নেটিজেনদের মধ্যে হাসি আর বিনোদনের ঝড় তুলেছে।

নাটকের একটি চরিত্রে এভাবেই পাগল নারীর বেশে ধরা দিয়েছেন কেয়া পায়েল

ছবি পোস্ট করার ২ ঘণ্টায় ছবিটিতে ৮৮ হাজারেও বেশি রিয়েক্ট পড়েছে। মন্তব্য করেছেন দেড় হাজারেরও বেশি অনুরাগী। বোঝাই যাচ্ছে কেয়ার মজাভরা ক্যাপশন সবার মনে আনন্দ ছড়িয়েছে।

জানা গেছে, এটি মূলত একটি নাটকের প্রচারণা। এতে জোভান ও কেয়া পায়েল অভিনয় করেছেন জুটি হয়ে। কেয়াকে দেখা যাবে ভবঘুরে পাগল মেয়ের চরিত্রে।

তবে কবে কোথায় নাটকটি প্রচার হবে সে বিষয়ে কিছুই জানাননি দুই তারকা জোভান ও কেয়া পায়েল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর