1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৩ লাখ টাকা পর্যন্ত গবেষণা সহায়তা পাবেন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৭৫ বার পঠিত

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মৌলিক গবেষণায় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে শিক্ষকপ্রতি দুই লাখ ৬০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউজিসি। আগ্রহী শিক্ষকদের আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ইউজিসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য অনলাইনে গবেষণা প্রকল্প প্রস্তাব জমার বিষয়টি উন্মুক্ত। তবে প্রভাষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষক ইউজিসির অর্থায়নে কোনো গবেষণা কাজে যুক্ত থাকলে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না। নতুন করে আবেদনকারী গবেষকরা একাধিক ক্যাটাগরিত গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন না। তবে তিনি গবেষণা প্রস্তাবের প্রধান না হলে অন্য প্রধান গবেষকের প্রস্তাবে গবেষণা সহযোগী হতে বাধা নেই।

কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার গবেষণায় ২ লাখ ৬০ হাজার টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা শাখার জন্য তিন লাখ টাকা বরাদ্দ পাবেন।

গবেষণা অনুদান হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে দেওয়া অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট গবেষকদের ইউজিসের সব শর্ত ও নির্দেশনা মেনে চলতে হবে। গবেষণা প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd)।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর