1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৩ দিন দেশজুড়ে অতি ভারী বর্ষণের আভাস

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১৯ বার পঠিত

রাজধানী ঢাকাসহ দেশজুড়ে তিনদিন ভারী ও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ জুন) আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ১৬ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায়, অর্থাৎ তিনদিন চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (প্রতি ২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) ও অতি ভারী (প্রতি ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত) বর্ষণ হতে পারে।

অতি ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। অপরদিকে ঘন ও অল্প সময়ে অধিক বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অনেক স্থানে অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর