1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৩৪তম বিসিএস, অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল, সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পঠিত

দীর্ঘ ৯ বছর পর ৩৪তম বিসিএসের অল ক্যাডার অ্যাসোসিয়েশনের দুই সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়। আর সাধারণ সম্পাদক হয়েছেন তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জুয়েল রানা।

শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করবেন।

সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

তিন সদস্যের কমিশনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ডিটিসি ট্যাক্স ক্যাডার মানসুর আলী। সদস্য হিসেবে সিনিয়র সহকারী সচিব প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব আবিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির দায়িত্ব পালন করেন।

জরুরি সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সহাকারী সচিব মো. আজিজুর রহমান। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু নতুন কমিটির সভাপতির নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব গৃহীত হওয়ায় ঐকমত্যের ভিত্তিতে দুই সদস্যের (সভাপতি-সম্পাদক) কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সংগঠনের নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় বলেন, এ কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করবে।

সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্যকে প্রশ্রয় দেবো না। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর