1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

৩১০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৩

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | চট্টগ্রামের পটিয়ায় ১৫ টন ভারতীয় চিনিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী মাতৃভাণ্ডার এলাকায় ট্রাকটি জব্দ করা করে পুলিশ।

গ্রেফতাররা হলেন মো. রহমত উল্যাহ (৪৭), মো. রেজাউল হক (৩২) এবং মো. রুবেল আহাম্মদ (৩৮)। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, সিলেট সীমান্ত দিয়ে কর ফাঁকি দিয়ে আসা কিছু ভারতীয় চোরাই চিনি পটিয়ার খানমমোহনায় খালাসের খবরে অভিযান চালিয়ে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। ট্রাকটিতে ৩১০ বস্তা চিনি পাওয়া যায়। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা চিনির ওজন ১৫ হাজার ৫০০ কেজি। যার বাজার মূল্য ১৮ লাখ ৬০ হাজার টাকা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর