নিজস্ব প্রতিবেদক :
আড়াই কোটি টাকার বেশি নয়ছয় করার অভিযোগে ফৌজদারি ও দেওয়ানি মামলার কথা উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীসহ শিক্ষা ক্যাডারের চার কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ২১ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে এ নোটিসের জবাব না দিলে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. আব্দুল রাজ্জাকের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহীন আলী । রেজিস্টার্ড এডি ডাকে পাঠানো নোটিশে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ২ কোটি ৫৪ লাখ টাকা হাতানোর অভিযোগ হয়েছে। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন একটি পেশাজীবী সংগঠনের পক্ষে সদস্য প্রতি ফের চাঁদা চাওয়া হয়েছে। শাহেদুল খবিরের সহযোগী হিসেবে লিগ্যাল নোটিশে লোকমান হোসেন নামের একজনের নাম বলা হয়েছে। যার বিরুদ্ধে নোটিশ দাতাকে হয়রানি কথার উল্লেখ করা হয়েছে।
লিগ্যাল নোটিশ পাওয়া অপর তিনজন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাবেক মহাসচিব ও বর্তমানে মহাসচিবের রুটিন দাফিত্বে থাকা সহযোগী অধ্যাপক শওকত হোসেন মোল্যা এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ সমিতির নেতা প্রফেসর খান রফিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক কামাল আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.