1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২৭ লাখ টাকা আত্মসাৎ : রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুর সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত

আসামিকে অনুমতি ছাড়া গ্রেপ্তার করে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, সাজ্জাদুর রহমান ডিবির রমনা বিভাগে দায়িত্বে থাকাকালে সঙ্গীয় ফোর্সসহ শেরেবাংলা নগর থানার একটি মামলার আসামি আলিমুজ্জামান সৈকতকে অনুমতি ছাড়া নড়াইল থেকে গ্রেপ্তার করেন এবং তার বাসা থেকে ২৭ লাখ টাকা উদ্ধারের পর ওই টাকা বিধিবহির্ভূতভাবে নিজের হেফাজতে রাখেন। জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেন।

এতে আরও বলা হয়েছে, এছাড়া তিনি প্রযুক্তিগত আলামতের সঠিক জব্দ তালিকা তৈরি করেননি, আসামিকে আটকের বিষয়টি গোপন রাখেন এবং পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগের তথ্য গোপন করে নিজের নির্দোষতা প্রমাণের চেষ্টা করেন।

এসব কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি ৩ (খ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর