1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২৩ বিচারকের ২২ জনকে হাইকোর্টে স্থায়ী নিয়োগ, বাদ বিএনপি নেতার ছেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত ২২ বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির পরামর্শক্রমে তাদের নিয়োগ দিয়েছেন তিনি। তবে এ তালিকা থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।

মঙ্গলবার (১১ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ কার্যকর করা হয়। এ নিয়োগ তাদের শপথ নেওয়ার দিন থেকে কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্ত ২২ স্থায়ী বিচারপতি হলেন- মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন ও শিকদার মাহমুদুর রাজী।

২০২৪ সালের ৯ অক্টোবর এ ২২ জনের সঙ্গে দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর