1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২২ জন আরোহী নিয়ে রাশিয়ার হেলিকপ্টার নিখোঁজ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের আকাশে ২২ জন আরোহীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে তিনজন ক্রু সদস্য ও ১৯ জন যাত্রী।

শনিবার (৩১ আগস্ট) রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রুশ ফেডারেল বিমান পরিবহন সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ হেলিকপ্টারটির নাম এমআই-এইট টি। এটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। তবে ভোর ৪টার দিকে অবতরণের কথা থাকলেও হেলিকপ্টারটি অবতরণ করেনি।

হেলিকপ্টারটি উড্ডয়ন করার পর আসলে কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং যাত্রীদের অবস্থা সম্পর্কেও কোনো তথ্য মেলেনি। রাশিয়াসহ ওই অঞ্চলে দুই ইঞ্জিনের এমআই-এইট হেলিকপ্টারটি খুবই জনপ্রিয়। এটি ১৯৬০ সালে বাজারে আনা হয়।

এর আগে গত ১২ আগস্ট ১৬ জন যাত্রী নিয়ে এমআই-এইট এর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। পরে ১৩ জন যাত্রী এবং তিনজন ক্রু নিয়ে হেলিকপ্টারটি কামচাটকা লেকের পাশে অবতরণ করে।

কামচাটকা উপদ্বীপটি পরিবেশগতভাবে পর্যটকদের কাছে জনপ্রিয় হওয়ায় এখানে অনেক পর্যটক এসে থাকে। এবং ওই হেলিকপ্টারেও মস্কো থেকে পর্যটক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বলে স্থানীয়রা জানায়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর