1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায়, ফখরুলের স্বস্তি প্রকাশ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এই রায়ে স্বস্তি প্রকাশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক রায়ের মধ্যদিয়ে আবারও প্রমাণ হলো যে তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল।

তিনি বলেন, মহান আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি। এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলা আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন।

উচ্চ আদালতের রায়ে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে দোয়া করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর