1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২০৫ রান করে হার, আইপিএল থেকেই বিদায় লখনৌ সুপার জায়ান্টসের

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বাংলাদেশের মতো ২০৫ রান করেও আইপিএলে ৬ উইকেটে হারতে হলো লখনৌ সুপার জায়ান্টসকে। অনেক আগেই আইপিএলের প্লে-অফের ওঠার আগেই ছিটকে পড়া সানরাইজার্স হায়দরাবাদ শেষ মুহূর্তে জ্বলে উঠলো। এমন জ্বলে ওঠা, সঙ্গে করে আইপিএল থেকে লখনৌকে ছিটকে দিতে পারলো তারা।

অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও এইডেন মারক্রামের ব্যাটে ভর করে ৭ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে লখনৌ সুপার জায়ান্টস। ৩৯ বলে ৬৫ রান করে মিচেল মার্শ। ৩৮ বলে ৬১ রান করেন এইডেন মারক্রাম। মিডল অর্ডারে নিকোলাস পুরান ২৬ বলে করেন ৪৫ রান। ফলে ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ২০৫ রান।

জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক শর্মা। ১৮ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। ২০ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৫৯ রান করে আউট হন তিনি। তবে তিনি যে ঝড় দেখিয়ে গেলেন, তাতে ইশান কিশান ২৮ বলে ৩৫, হেনরিক ক্লাসেন ২৮ বলে ৪৭ এবং কামিন্দু মেন্ডিস ২১ বলে ৩২ রান করে দলের জয় ত্বরান্বিত করেন।

শেষে ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবা। ১২ ম্যাচ শেষে লখনৌর পয়েন্ট ১০। হায়দরাবাদের ৯। ২টি করে ম্যাচ বাকি। তবে যে রানরেট, তাতে লখনৌর আর প্লে-অফ খেলার সম্ভাবনা নেই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর