1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

২০২৪-২৫ অর্থ বছরে সংসদে বাজেট ৩৪৭ কোটি টাকা।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিডি ডেস্ক : জাতীয় সংসদের জন্য আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন। যা চলতি ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট থেকে প্রায় ২৩ কোটি টাকা বেশি। চলতি বছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন করা হয়।

বৈঠকে কমিশন সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে অংশ নেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। এরপর আলোচনা শেষে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। এছাড়া বৈঠকে জাতীয় সংসদের ২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৪তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য সংসদ সচিবালয় কমিশন বৈঠকে বাজেট বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এছাড়া কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের নতুন পদ সৃষ্টি, প্রকল্প প্রণয়নসহ বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর