বিডি নিউজ ডেস্ক | বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ১০টি পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশ এবং বরিশাল বিভাগের বাসিন্দা হতে হবে।
কর্মস্থল: বরিশাল
বয়স: ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ ১৮ - ৩২ বছর
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৫-১০ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
সূত্র: ইত্তেফাক, ২৯ নভেম্বর ২০২৪
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.