1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১৭ বছরের সংসার শেষ, নতুন প্রেমে ধরা পড়লেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

প্রায় ১৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন তারকা অভিনেত্রী জেসিকা আলবা। সাবেক স্বামী ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন প্রেমে জড়িয়েছেন তিনি। এমন জোর গুঞ্জন ছড়িয়েছে হলিউডের আকাশে বাতাসে।

‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত এই অভিনেত্রীকে সম্প্রতি লন্ডনের রিজেন্টস পার্কে এক রহস্যময় পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, তারা দু’জন হাত ধরে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গনও করছিলেন। এমনকি ডেক চেয়ার ভাড়া নিয়ে পাশাপাশি বসে চুম্বন করতেও দেখা গেছে তাদের।

শনিবারের ওই সান্ধ্যভ্রমণে আলবার পরনে ছিল কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ। আর সেই ব্যক্তির গায়ে ছিল ডার্ক হুডি ও সাদা টুপি। পার্কের গোলাপ বাগানের পাশে হাঁটার সময় আলবা তার হাত ধরে কাছে টেনে নেন। সেই মুহূর্তই যেন স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন সম্পর্কের শুরু হয়ে গেছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাতে দ্য সান জানাচ্ছে, ‘তারা খুব ঘনিষ্ঠভাবে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গন করছিলেন। তারা ডেক চেয়ার ভাড়া নিয়ে বসে রোমান্সেও মেতেছিলেন।’

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে আলবা ও ক্যাশ ওয়ারেন এক যৌথ বিবৃতিতে জানান, তারা আর একসঙ্গে থাকছেন না। আলবা লেখেন, ‘আমরা একসঙ্গে কাটানো সময়ের জন্য গর্বিত। তবে এখন সময় এসেছে আলাদা হয়ে নিজেদের নতুন যাত্রা শুরু করার। আমাদের সন্তানেরাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।’

২০০৪ সালে ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে পরিচয় হয়েছিল জেসিকা ও ক্যাশের। ২০০৮ সালে তারা বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে তিন সন্তান- অনার (১৬), হেভেন (১৩) ও হেইস (৭)।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর