1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে ইন্টার মিলানকে নামিয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে অলরেডরা। গেল ১৫ বছরে রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতলো লিভারপুল।

বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে গোল দুটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকফো।

মোহাম্মদ সালাহর পেনাল্টি মিস সচরাচর দেখা যায় না। গতকাল বুধবার সেই বিরল দৃশ্যও দেখা গেছে। মিশরীয় তারকার পেনাল্টি মিস হলেও লিভারপুলকে জয় থেকে বিরত রাখতে পারেনি রিয়াল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৫ ম্যাচে জিতলো লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫ ম্যাচে পূর্ণ ১৫। সমান ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৩।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের অবস্থা শোচনীয়। ৩৬ দলের প্রতিযোগিতার এই টুর্নামেন্টে লস ব্লাঙ্কসদের অবস্থান ২৪তম। ৫ ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়নদের পয়েন্ট মাত্র ৬। জয় ২টি, হার ৩টিতে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর