1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১৪ ফেব্রুয়ারি মেট্রোরেলে ৪ লাখ যাত্রী পরিবহনের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পঠিত

ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল একদিনে চার লক্ষাধিক যাত্রী পরিবহনের রেকর্ড করেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

মেট্রোরেল সূত্র জানায়, গতকাল ১৪ ফেব্রুয়ারি যাত্রীসেবায় প্রথমবারের মতো ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করেছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি মেট্রোরেলে সর্বাধিক প্রায় ৩ লাখ ৮৩ হাজার যাত্রী পরিবহন করা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি ৩ লাখ ৮১ হাজারের বেশি যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেলে গড়ে প্রতিদিন সাড়ে তিন লাখ যাত্রী পরিবহন করে বলেও জানায় ডিএমটিসিএল।

গত ৪ ফেব্রুয়ারি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ মেট্রোরেলের উত্তরা অফিসে এক সংবাদ সম্মেলনে জানান, গত অর্থবছরে মেট্রোর টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২৪৪ কোটি টাকা হয়েছে। মে থেকে শুক্রবারও সারা দিন মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর