1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১১ বছর বয়সেই ইতিহাস, সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার বোধনা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

৪৬তম দাবা অলিম্পিয়াডে অসাধারণ পারফরম্যান্স করেছেন ১১ বছর বয়সী বোধনা শিবানাবন্দন। ইতিহাসের সর্বকনিষ্ঠ নারী গ্র্যান্ডমাস্টার হয়েছেন তিনি।

উত্তর-পশ্চিম লন্ডনের বাসিন্দা বোধনা শিবানাবন্দন ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়। রোববার শেষ হয়েছে এবারের দাবা অলিম্পিয়াড।

ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাতকারে আন্তর্জাতিক দাবা ফেডারেশনকে (ফিডে) বোধনা বলেন, তিনি ‘ইতিহাস সৃষ্টি করে যেতে’ চান।

নারী গ্র্যান্ডমাস্টার হওয়ার অর্থ হলো দাবায় নারীদের জন্য নির্ধারিত সর্বোচ্চ খেতাব অর্জন করা। বোধনা শিবানাবন্দন বলেন, ‘আমি খুশি যে এটা করতে পেরেছি। তবে আমি এখানেই থেমে যেতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই এবং ইতিহাস সৃষ্টি করে যেতে চাই।

এর আগে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন এবং যেকোনো খেলায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ক্রীড়াবিদ হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।

প্রতিযোগিতায় অংশ নিয়ে কোনো চাপ অনুভব করেছেন কি না, এমন প্রশ্নও করা হয় তাকে। সেই প্রশ্নের জবাবে বোধনা বলেন, ‘আসলে তেমনটা নয়। আমি শুধু উপভোগ করার চেষ্টা করেছি।

এটি তার দ্বিতীয় দাবা অলিম্পিয়াড। বোধনা বলেন, ‘আগেরবারের সঙ্গে অনেকটাই একই রকম মনে হয়েছে। শুধু এবার আমি অন্য বোর্ডে খেলেছি।

মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিন বয়সে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিট ওয়েলসকে হারিয়েছিলেন বোধনা। ফিডের তথ্য অনুযায়ী, এর মাধ্যমে ২০১৯ সালে ১০ বছর ১১ মাস ২০ দিন বয়সে গ্র্যান্ডমাস্টারকে হারানো মার্কিন দাবাড়ু কারিসা ইপের রেকর্ড ভেঙে দেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর