1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১১ জুন কাতারে হবে বাংলাদেশ – লেবানন ম্যাচ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক :

২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে এবার যুদ্ধ বিধ্বস্ত দেশ লেবাননের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যূ কাতারে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১১ জুন কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। গতকাল এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাছাইয়ে এটা লেবাননের শেষ ম্যাচ হলেও বাংলাদেশের পঞ্চম ম্যাচ। এর আগে গত মার্চের ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে অন্য নিরপেক্ষ ভেন্যু কুয়েতে খেলেছে লাল-সবুজরা। এখন জুন উইন্ডোতে লেবাননের বিপক্ষে আরেক নিরপেক্ষ ভেন্যু কাতারে খেলবে তারা। মার্চ উইন্ডোতে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জামাল ভূঁইয়াদের সউদী আরবে দুই সপ্তাহের বেশি অনুশীলন ক্যাম্প করিয়েছিলেন। জুন উইন্ডোর আগে দীর্ঘ সময় অনুশীলন ক্যাম্প করানোর সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলবে ২৯ মে পর্যন্ত। এরপরই মূলত জাতীয় দলের ক্যাম্প শুরু করতে পারবেন জাতীয় দলের কোচ।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ইতোমধ্যে ৪ খেলার মধ্যে কেবল হোম ম্যাচে লেবাননের বিপক্ষেই একমাত্র পয়েন্টটি পেয়েছে বাংলাদেশ। গত বছরের ২১ নভেম্বর ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। এর আগের সপ্তাহে অস্ট্রেলিয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজরা। চলতি বছরের ২১ মার্চ রাতে নিরপেক্ষ ভেন্যু কুয়েতের জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের কাছে ৫-০ ব্যবধানে হারলেও ঘরের মাঠে তাদের সঙ্গেই দারুণ লড়াই করেছেন জামাল ভূঁইয়ারা। গত ২৬ মার্চ রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি লেগের ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত ফিলিস্তিনকে আটকে রাখার পর ম্যাচের যোগকরা সময়ের গোলে ১-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এই চারটির পর বাছাইয়ে বাকি দুই ম্যাচের ম্যধ্যে একটি ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় এবং অন্যটি ১১ জুন লেবাননের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যু কাতারে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর