1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

১০ দিনের ছুটি চেয়েও পেলেন না নতুন আইজিপি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | অর্জিত ১০ দিনের ছুটির আবেদন করেছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ছুটি বাতিল করেছে। দেশের বাইরে গিয়ে ১০ দিন ছুটি কাটাতে চেয়েছিলেন আইজিপি।

রোববার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ছুটি বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের ১০ দিনের বহিঃবাংলাদেশ ছুটি (অর্জিত ছুটি) বাতিল করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একটি সূত্রে জানা গেছে, সম্প্রতি পুলিশের সব পর্যায়ের সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। তবে অতি জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে বিবেচনা সাপেক্ষে ছুটির বিষয় বিবেচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গণআন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়ে, তখন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সরিয়ে পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়।

গত ৬ আগস্ট বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. ময়নুল ইসলামকে।

৫৮ বছর বয়সী নতুন আইজিপি ময়নুল ইসলাম ১৯৯১ সালের ১ জানুয়ারি পুলিশে যোগ দেন। একসময় তিনি র্যাবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ময়নুল ইসলাম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর