হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সব শহরেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কয়েকশ কোটি মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।
ব্যবহারকারীদের জন্য হ্যাকাররাও নানানভাবে প্রতারণার ফাঁদ পেতে রাখে। প্রায়ই হোয়াটসঅ্যাপে স্ক্যামের খবর পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে হ্যাকাররা প্রতারণা করতে পারে-
লটারি অথবা প্রাইজ স্ক্যাম:
ব্যবহারকারীদের স্ক্যামাররা মেসেজ পাঠিয়ে বলে যে, লটারি জিতেছেন সেই ব্যবহারকারী। অথবা একটি উপহার জিতেছেন তারা। এর পরিবর্তে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং টাকা চায় স্ক্যামাররা।
ভুয়া চাকরির অফার স্ক্যাম:
ভুয়া সংস্থাগুলোর নাম করে চাকরির অফার দেওয়া হয় ব্যবহারকারীদের। পরে রেজিস্ট্রেশন এবং ট্রেনিংয়ের কথা বলে টাকা চাওয়া হয়।
ওটিপি স্ক্যাম:
কোনো কারণে ব্যবহারকারীর থেকে ওটিপি চায় স্ক্যামাররা। আর একবার ওটিপি শেয়ার করলেই ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তারা।
ইমপার্সোনেশন স্ক্যাম:
ব্যবহারকারীর কোনো বন্ধু অথবা আত্মীয়ের নাম এবং ছবি ব্যবহার করে টাকা দাবি করে স্ক্যামাররা।
ভুয়া লিঙ্ক অথবা ফিশিং স্ক্যাম:
স্ক্যামাররা এক্ষেত্রে সাধারণত ব্যবহারকারীদের ফোনে লিঙ্ক পাঠায়। যেগুলো দেখে একদম আসল মনে হয়। কিন্তু একবার ক্লিক করলেই সব তথ্য চুরি করে নেয় তারা।
ইমোশনাল ব্ল্যাকমেল অথবা রোম্যান্স স্ক্যাম:
স্ক্যামার প্রথমে বন্ধুত্ব করে। তারপর আবেগ-অনুভূতির কথা বলতে থাকে। এরপর ফাঁদ পেতে সাহায্য প্রার্থনা করে টাকা হাতিয়ে নেয়।
স্ক্যাম থেকে সুরক্ষিত থাকতে ব্যবহারকারীরা যা করতে পারেন-
>> কারও সঙ্গে ওটিপি শেয়ার করবেন না। এমনকি নিজের বন্ধুবান্ধব কিংবা আত্মীয়দের সঙ্গেও নয়।
>> অজানা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করবেন না। সে অফারই হোক কিংবা উপহারের প্রলোভনই থাক, তা সত্ত্বেও ক্লিক করা উচিত নয়।
>> হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। এটা অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়াবে।
>> কাউকে টাকা পাঠানোর আগে কল করে কনফার্ম করতে হবে। বিশেষ করে জরুরিকালীন বা আকস্মিক পরিস্থিতিতে তো বটেই!
>> ভুয়া চাকরি অথবা লটারির মতো অফার উড়িয়ে চলতে হবে। কারণ ভালো কোম্পানি কখনো হোয়াটসঅ্যাপে চাকরির অফার দেয় না।
>> অজানা গ্রুপে জয়েন করা চলবে না। আর এমনিতে কোনো অজানা গ্রুপে অ্যাড করা হলে হোয়াটসঅ্যাপ অ্যালার্ট পাঠিয়ে দেয়।
>> যদি সন্দেহজনক মেসেজ আসে, তাহলে হোয়াটসঅ্যাপের রিপোর্ট এবং ব্লক ফিচার ব্যবহার করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.