1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বদেশের প্রায় প্রতিটি ম্যাচ শেষেই আলোচনার কেন্দ্রে থাকে ব্যাটিং পারফরম্যান্স। বোলারদের কল্যাণে আশা জাগলেও, ব্যাটাররা তাকে হতাশায় রূপ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না। গত এক বছর ধরে কোনো ব্যাটারই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তা যে ফরম্যাটেই হোক না কেন, বিশেষত ওয়ানডেতে। যদিও একই সমস্যা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ।

মিরপুরের সেই স্পিন-নির্ভর কালো উইকেট নেই বন্দরনগরী চট্টগ্রামে। ফলে যথারীতি ফেইল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফরম্যাট বদলে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙা যাচ্ছে না। ফলে ইতোমধ্যে দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে লিটন দাসের দল। তাদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। আগের একাদশে ফেরা জাকের আলি অনিক যথারীতি ব্যাটিং ব্যর্থতার কারণে এদিন বাদ পড়তে পারেন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে আরও পরিবর্তন আনার সম্ভাবনা প্রবল। ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এ ছাড়া গেল ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

এ ছাড়া জাকেরের বদলে একাদশে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান। একাদশ থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়েরও, সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর