আবুল কাশেম সোহাগ :
ঈদের আগে সাধারণত রেমিট্যান্স প্রবাহ বাড়ে, তবে চলতি বছর ঈদের আগের মাস মার্চে রেমিট্যান্স কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে রেমিট্যান্স আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২৩ শতাংশ কমে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ চ্যানেলে বা হুন্ডির কারণে রেমিট্যান্স কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে যে রেমিট্যান্স এসেছে তা আগের মাসের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ কম। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.