1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হিজবুল্লাহর হামলা, এক রাতে ডেপুটি কমান্ডারসহ ইসরায়েলি ২৪ সেনা হতাহত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | দক্ষিণ লেবাননে অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে দুই পক্ষের মধ্যে প্রায়ই সরাসরি গোলাগুলি হচ্ছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুুদ্ধে বৃহস্পতিবার রাতে অন্তত পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি নিহত সেনারা হলেন মেজর (অব.) ড্যান মাওরি (৪৩) ক্যাপ্টেন, অ্যালন সাফ্রাই (২৮), ওয়ারেন্ট অফিসার (অব.) ওমরি লোটান (৪৭), ওয়ারেন্ট অফিসার (অব.) গাই ইদান (৫১), মাস্টার সার্জেন্ট টম সেগাল (২৮)।

তারা সবাই অষ্টম আর্মার্ড ব্রিগেডের ৮৯তম ব্যাটালিয়নের সঙ্গে কাজ করেছিলেন, যার মধ্যে মাওরি ছিলেন ডেপুটি কমান্ডার।

আইডিএফের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি ভবনে লজিস্টিকস গ্রহণ করছিল ইসরায়েলি সেনারা। এ সময় হিজবুল্লাহ সেখানে হামলা করে।

বলা হয়েছে, ভবনের পাশে দাঁড়িয়ে সেনারা সরঞ্জামগ্রহণ করছিল। সেখানেই বেশ কিছু রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ।

আহত ১৯ সেনার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর