1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হাসপাতালে ভর্তি তমা মির্জার মা, চাইলেন দোয়া

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

অভিনেত্রী তমা মির্জার মা গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে সিসিইউতে চলছে তার চিকিৎসা। সামাজিক মাধ্যমে একটি পোস্টে মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হাসপাতালের একটি ছবি প্রকাশ করে মায়ের অসুস্থতার কথা জানান তিনি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।’

এদিকে বিস্তারিত জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি তিনি।

তমার মায়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতে মন্তব্যের ঘরে অনেকেই জানতে চেয়েছেন কারণ। তবে কোনো মন্তব্যের জবাব দেননি তিনি। তার মায়ের সুস্থতা কামনা করেছেন ভক্ত-অনুরাগীরা।

তমাকে সবশেষ দেখা গেছে দাগি সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। আরও ছিলেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর