1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হাসপাতালের শিশু বিভাগে অধ্যাপক পর্যন্ত নতুন পদ সৃষ্টিসহ ৪ দাবি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের শিশু বিভাগে মেডিকেল অফিসার থেকে অধ্যাপক পর্যন্ত পদ সৃষ্টিসহ ৪ দফা দাবি জানিয়েছেন শিশু চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ পিডিয়াট্রিক্স অ্যাসোসিয়েশন।

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আয়োজিত সমাবেশ ও সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

সংগঠনটির দাবির মধ্যে রয়েছে-

১। বিসিএস এর ব্যাচভিত্তিক জুনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে দ্রুত পদোন্নতি। যোগ্য সবাইকে বিসিএস এর সিনিয়রিটি অনুসারে অনতিবিলম্বে কাঙ্ক্ষিত পদোন্নতি দেওয়া।

২। প্রয়োজনীয় ক্ষেত্রে পদোন্নতিপ্রাপ্ত বিশেষজ্ঞ শিশু চিকিৎসকদের ওএসডি হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে বা ইনসিটু পদায়ন করা। চিকিৎসকরা অনেক বছর ধরে পদোন্নতি বঞ্চিত অবস্থায় ফিডার পদে দায়িত্ব পালন করছেন। বার্ষিক বেতন বৃদ্ধির ফলে তাদের মূলবেতন পরবর্তী পদোন্নতির ফলে প্রাপ্যপদের মূল বেতনের নিম্নধাপ অতিক্রম করেছে অথবা তার কাছাকাছি আছে। তাই সবাইকে পদোন্নতি দেওয়া হলে সরকারের আর্থিক ব্যয় তেমন বাড়বে না বলে প্রতীয়মান হয়।

৩। স্বল্পতম সময়ে বিভিন্ন হাসপাতালের শিশু বিভাগে মেডিকেল অফিসার থেকে অধ্যাপক পর্যন্ত নতুন পদ সৃষ্টি করা।

৪। ন্যাশনাল ইন্সটিটিউট অফ পেডিয়াট্রিকস: অন্যান্য ইনস্টিটিউটের মতো ঢাকায় একটি সরকারি ‘ন্যাশনাল ইন্সটিটিউট অফ পেডিয়াট্রিকস’ স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

সমাবেশে বক্তারা বলেন, এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশে শিশুদের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে পারি। এই উদ্যোগগুলোকে এগিয়ে নিতে এবং নিশ্চিত করতে আমরা আপনার বিভাগের কার্যকর উদ্যোগ চাই এবং প্রয়োজনে সরাসরি আলোচনা করতে চাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর