1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হালান্ড এর জোড়া গোলে ম্যানসিটির জয়

মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ব্রেন্টফোর্ড হয়তো প্রথমে বুঝতে পারেনি কোন দলের বিপক্ষে খেলতে এসেছে তারা। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিতে কে খেলছে, সেটি বুঝতেও বোধহয় খানিকটা দেরি করে ফেলেছে ব্রেন্টফোর্ড। আর যদি সেটা না হয়, তাহলে কেন ২২ সেকেন্ডে গোল করে ম্যানসিটির অপ্রতিরোধ্য ও তরুণ আরলিং হালান্ডকে রাগিয়ে দিলো ব্রেন্টফোর্ড?

সবকিছু জেনেও নিজেদের সামর্থ্য প্রমাণ করার জন্যই হয়তো এমনটি করেছে ব্রেন্টফোর্ড। কিন্তু কোনো লাভই হলো না। সামর্থ্যের জানান দিতে গিয়ে ক্ষিপ্ত হালান্ডের একার আক্রমণেই ধসে পড়েছে তারা। জোড়া করে ম্যানসিটিকে ২-১ গোলে জয় এনে দিয়েছেন হালান্ড।

শনিবার রাতে সিটির ঘরের মাঠ ইতিহাদে স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের গোলটি ছিল চলতি মৌসুমের দ্রততম। গোলটি করেন ইয়নে উইসা।

১৯ মিনিটে প্রথম গোল করেন হালান্ড। নরওয়েজিয়ান তারকা দ্বিতীয়বার নিজের বল স্পর্শ করেই গোলটি করেন। এতে ১-১ সমতায় ফেরে সিটি। ৩২ মিনিটে ইদাসনের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে মাত্র ৪ ম্যাচে ৯ গোল করলেন হালান্ড। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানেই জয় পায় ম্যানসিটি।

বর্তমানে ৪ ম্যাচে ৪ জয়ে সিটির পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আছে লিভারপুল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর