1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হালনাগাদে বাদ পড়লে ভোটার হওয়া যাবে ১১ এপ্রিল পর্যন্ত

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

চলমান ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি কার্যক্রমে যারা বাদ পড়েছেন তারা ১১ এপ্রিল পর্যন্ত ভোটার হতে পারবেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। যারা ভোটারযোগ্য কিন্তু এখনো ভোটার হননি, তারা ১১ এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে অথবা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে ভোটার হতে পারবেন।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে নতুন ভোটারের লক্ষ্যমাত্রা ছিল ৬১ লাখ ৮৯ হাজার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর