1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হাটহাজারী মাদরাসার সামনে অশ্লীলতা, কঠোর ব্যবস্থার নির্দেশ ইউএনওর

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা) এর মসজিদের সামনে দাঁড়িয়ে এক যুবকের অশ্লীল অঙ্গভঙ্গির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আরিয়ান ইব্রাহিম ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা।

শনিবার (৬ সেপ্টেম্বর) তার নিজস্ব ফেসবুক আইডি থেকে অশ্লীল অঙ্গভঙ্গির পোস্টটি করেন এবং নিজেকে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের ৩-নম্বর ওয়ার্ড সভাপতি পরিচয় দেন।

এ বিষয়ে জানতে ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নন। তিনি সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তার বিরুদ্ধে এরইমধ্যে সংগঠনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রশাসনকে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, উসকানিমূলক ফেসবুক আইডিটি এরইমধ্যে ডিঅ্যাকটিভেট করা হয়েছে। অভিযুক্তকে গ্রফেতারের জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী জানান, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও ক্ষোভের ঝড় বইছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর