1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হাঙ্গার প্রজেক্টে ঢাকায় চাকরি, সর্বোচ্চ বেতন ২ লাখ ২৫ হাজার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় একটি প্রকল্পে প্রোগ্রাম ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম ডিরেক্টর
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক বিজ্ঞান বা এ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ডিরেক্টর পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের আর্থসামাজিক বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে। সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৮৫,০০০ থেকে ২,২৫,০০০ টাকা।

আবেদন যেভাবে :

আগ্রহী প্রার্থীদের দ্য হাঙ্গার প্রজেক্টের ওয়েবসাইটের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। নির্ধারিত স্থানে ওয়ার্ড ফাইলে ইংরেজিতে লেখা সিভি (সর্বোচ্চ ১০ মেগাবাইট) আপলোড করে Apply Now বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৬ নভেম্বর, ২০২৪।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর