1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যের দাম, বেশি প্রভাব পড়বে এশিয়ায় : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে এবং এর সবচেয়ে বেশি প্রভাব এশিয়া মহাদেশে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডি।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে সংস্থাটি বলেছে, প্রণালিটি বন্ধ হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এশিয়ায়। কারণ এই জলপথ দিয়ে পরিবাহিত পণ্যের প্রায় ৮৪ শতাংশই এশিয়ার দেশগুলোতে যায়।

প্রতিবেদনে ইউএনসিটিএডি বলেছে, জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার সরাসরি প্রভাব খাদ্যের দামের ওপর পড়তে পারে। এতে বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও বাড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৩৮ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিশ্বের ২৯ শতাংশ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও ১৯ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই জলপথ দিয়েই যায়।

ইউএনসিটিএডির বিশ্লেষণে আরও দেখা গেছে, বিশ্বে জাহাজে করে পরিবহন করা মোট সারের প্রায় এক-তৃতীয়াংশও হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর