1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

হন্য হয়ে যে নাটকের কর্মী খুঁজছেন আশীষ খন্দকার

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৮০ বার পঠিত

হন্য হয়ে নাট্যকর্মী খুঁজছেন নির্মাতা আশীষ খন্দকার। এরই মধ্যে দিয়েছেন বিজ্ঞপ্তিও। কিন্তু নতুন অভিনয়শিল্পী ও কলাকুশলী খুঁজে বের করতে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। কেমন প্রযোজনা, যেটার জন্য এমন কর্মী খুঁজছেন তিনি!

১৯ শতকের ঢাকা, ভাঙনের টানাপোড়েন, প্রাচীনকাল থেকে অদ্যাবধি চলমান পানির সমস্যা, এখানকার জীবনযাপন নিয়ে মাল্টিপারপাস পরিবেশনায় প্রস্তুত হচ্ছে নতুন প্রযোজনা ‌‘স্টেজ ডোর’। এ নাটকটি নির্দেশনা দেবেন আশীষ খন্দকার। এই মঞ্চনাটকের জন্যই নতুন শিল্পী খুঁজছেন তিনি। আশীষ খন্দকার জাগো নিউজকে বলেন, অভিনয় রীতি-কলার প্রতি আগ্রহ আছে, সময়জ্ঞান আছে, শিল্পের প্রতি ভালোবাসা আছে এবং অভিনয়ে ক্যারিয়ার গড়তে চান, আমি চাই এমন কেউ আমাদের সঙ্গে যুক্ত হোক।’

স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার সূত্রে জানা যায়, শুক্র এবং শনিবার সন্ধ্যায় মহড়া হয় সেখানে। আগ্রহী পুরুষ ও নারী অভিনয়শিল্পীদের আগামী ৫ জুনের মধ্যে হোয়াটস অ্যাপ নম্বর ০১৭১৪৩৬১০৫৪-এ মেসেজ পাঠিয়ে নাটকের জন্য যোগাযোগ করা যাবে। আগ্রহী শিল্পীদের কর্মশালার মাধ্যমে দলভুক্ত করা হবে। কর্মশালা করাবেন আশীষ খন্দকার নিজেই।

অভিনেতা আশীষ খন্দকার একাধারে নাট্যকার, নির্দেশক ও অনুবাদক। বর্তমানে সিনেমা, ওটিটিতে কাজ করছেন। পাশাপাশি সক্রিয় রয়েছেন মঞ্চেও। তার নাটকের দলের নাম স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে ডিগ্রি নিয়ে শিল্পাঙ্গনে কাজ করছেন তিনি। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘ফ্রাইডে থিয়েটার স্কুল’ পরিচালনা করছেন আশীষ খন্দকার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর